বাঁধনকে নিয়ে গর্বিত সৃজিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বাঁধনকে নিয়ে গর্বিত সৃজিত

নিউজরুম
২৭-০৫-২০২১ ১০:১২ অপরাহ্ন
বাঁধনকে নিয়ে গর্বিত সৃজিত

প্রথমবারের মতো বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাজ করেছেন ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত।

সেখানেই কেন্দ্রীয় নারী চরিত্র মুশকান জুবেরীর ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। এটি অনলাইনে মুক্তির অপেক্ষায় আছে।

সম্প্রতি এই সিরিজে বাঁধনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, বাঁধনের কাজ নিয়ে গর্ব হয় তার।

সোমবার ফেসবুকে বাঁধনের সঙ্গে শুটিংয়ের সময় তোলা একটি ছবিও শেয়ার করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়। সিরিজটি ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে।

এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত। আরও আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেক তারকা।


নিউজরুম ২৭-০৫-২০২১ ১০:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 393 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com