সাত কলেজের অনার্স শেষবর্ষের ফল প্রকাশ শুরু
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

  

সাত কলেজের অনার্স শেষবর্ষের ফল প্রকাশ শুরু

নিউজরুম
২৭-০৫-২০২১ ০৮:২০ অপরাহ্ন
সাত কলেজের অনার্স শেষবর্ষের ফল প্রকাশ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ (শেষবর্ষ) পরীক্ষার বিভাগভিত্তিক ফল প্রকাশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম ধাপে পরিসংখ্যান বিভাগের ফল প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব বিভাগের ফল প্রকাশিত হবে।

সাত কলেজের নির্ধারিত http://7college.du.ac.bd/result/index.php - এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

উল্লেখ্য, অনার্স চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা গত ২৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হয়েছিল ৭ মার্চ। এরপর কয়েকটি বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।


নিউজরুম ২৭-০৫-২০২১ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 335 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com