শিরোনামঃ
নিউজরুম ২৫-০৫-২০২১ ০৭:৫০ অপরাহ্ন |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার (আইসিটি) শিক্ষক পদে এনটিআরসিএর তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী রিটকারীদের প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, এনটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী উজ্জ্বল পাল।
তিনি বলেন, গত ২৪ মার্চ এনটিআরসিএ এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ওই গণবিজ্ঞপ্তিতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাত হাজার শূন্যপদ দেখানো হয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ক্লজ নং ৬.২ 1(ক) (III) (খ) (VI) (আইসিটি) (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ) এর শিক্ষক কর্মচারীর বেতন-ভাতাদির সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা (৪ ফেব্রুয়ারি, ২০১০-এ প্রণীত, মার্চ ২০১৩ পর্যন্ত সংশোধিত)। এতে আইসিটি বিষয় নিয়ে (৮ম থেকে ১৩তম নিবন্ধনধারী) ওই সব আবেদনকারীরা বাদ পড়েন। এরপর তারা শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৮ ও ২০২১ সালের নীতিমালা চ্যালেঞ্জ করে রিট করেন। ওই রিটের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com