শিরোনামঃ
নিউজরুম ২৫-০৫-২০২১ ০৪:৫৬ অপরাহ্ন |
ঢাকার সাভার থেকে ১ কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং মাদক বিক্রির ৩৩ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ মে) র্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ইসমাইল হোসেন বাবুল (৫১), ও মো. কাওছার আহমেদ জয় (১৯)।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে হেরোইন এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব ৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের পিসি শাহ আলম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। সঠিক তথ্য পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com