শিরোনামঃ
নিউজরুম ২৩-০৫-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন |
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন বলাই (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৬টার পরে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক।
মানিক বলেন, তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এর আগে তিনি অনেকদিন ইউনাইটেড হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, অ্যাডভোকেট নুর হোসেন বলাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এক শোকাবার্তায় মন্ত্রী বলেন, আইনজীবী নূর হোসেন বলাই নিজ কর্মক্ষেত্রে দীর্ঘদিন প্রাকটিস করে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি একজন অভিজ্ঞ আইনজীবী হারাল।
আইনমন্ত্রী শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সন্তান নূর হোসেন বলাই মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে রোববার (২৩ মে) গ্রামের বাড়িতে দাফন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com