এবারো পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন

  

এবারো পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

নিউজরুম
২৩-০৫-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন
এবারো পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে ইসমাইল হোসেন রাজুর নামের এক ব্যক্তির পুকুরে দফায় দফায় বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ মে) উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন রাজু একই গ্রামে মৃত আকবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ইসমাইল হোসেন রাজু পৃথক স্থানের অবস্থিত তিনটি পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ, মৃগেল, গুলশা টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। রোববার সকালে তার বাড়ির সামনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস থেকে অবসর গ্রহণের পর থেকে মাছ চাষ শুরু করি। ধারণা করছি, রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

গত বছরেও দুই বার তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছিল। এ বিষয়ে থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানান তিনি।


নিউজরুম ২৩-০৫-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com