শিরোনামঃ
নিউজরুম ২২-০৫-২০২১ ০৬:১২ অপরাহ্ন |
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে মাছ ভর্তি দুটি ফিশিংবোট জব্দ করেছে মৎস্য বিভাগ।
শনিবার (২২ মে) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মেঘনা নদী থেকে ওই বোট দুটি জব্দ করা হয়। এ সময় বোট দুটিকে ১০০ মণ ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যায়।
ভোলার সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন ও দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজ হাসনাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গভীর বঙ্গোপরসাগরে মাছ শিকার করে ফেরার সময় দৌলতখান মৎস্য বিভাগ তাদের ধরতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে দুই উপজেলার মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে সদরের ধনিয়া তুলাতুলি মেঘনা নদী থেকে বোট দুটি জব্দ করে।
তারা আরও জানান, বোট দুটিতে আনুমানিক ১০০ মণ ইলিশসহ সামুদ্রিক মাছ ছিল। জব্দকৃত মাছ নিলাম দেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com