নারী-শিশু পাচার করে যৌন কাজে ব্যবহার, গ্রেপ্তার ৪
২৯ এপ্রিল, ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন

  

নারী-শিশু পাচার করে যৌন কাজে ব্যবহার, গ্রেপ্তার ৪

নিউজরুম
২২-০৫-২০২১ ০৬:১২ অপরাহ্ন
নারী-শিশু পাচার করে যৌন কাজে ব্যবহার, গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় পাচারের উদ্দেশে আনা ছয়জনকে উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল চক্রটি।

গ্রেপ্তাররা হলেন- মিশু (৩৮), মোহন মিয়া (২০), মো. সুজন মিয়া (২৭) ও মো. রিয়াজ (২২)। এসময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।

rab

শনিবার সকালে র‌্যাব-১০ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে ছয়জন ভিকটিমসহ মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজসে, সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে।


নিউজরুম ২২-০৫-২০২১ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com