দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

  

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

নিউজরুম
২০-০৫-২০২১ ০৩:১৭ অপরাহ্ন
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে শুধু প্রাইভেটকার চালক বিল্লাল হোসেনের (৩২) পরিচয় জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পণ্যবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুজন যাত্রী মারা যান। এ সময় আহত হন আরও চারজন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।


নিউজরুম ২০-০৫-২০২১ ০৩:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 323 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com