যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ
০৭ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

নিউজরুম
২০-০৫-২০২১ ০৬:৫১ অপরাহ্ন
যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ

লকডাউনে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের অভাব-অনটনের হাত থেকে বাঁচাতে ও দরিদ্র নিম্নআয়ের মানুষের সাশ্রয়ে চলাচলের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৯ মে) নৌযান শ্রমিকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও দফতর সম্পাদক প্রকাশ দত্ত।

নেতৃবৃন্দ বলেন, ‌‘শ্রমিকদের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঘোষিত ঢিলেঢালা লকডাউনে সবচেয়ে বেশি দুরবস্থার শিকার যাত্রীবাহী লঞ্চ ও গণপরিবহন শ্রমিকরা। একই সঙ্গে বিভিন্নভাবে যাতায়াত করতে গিয়ে শ্রমিকসহ জনগণের দ্বিগুণের বেশি ব্যয় হচ্ছে এবং স্বাস্থ্যবিধির বালাইও থাকছে না। এই ঢিলেঢালা দায়িত্বহীন লকডাউনের শিকার হয়ে পদদলিত হয়ে পাঁচজন মানুষের তাজাপ্রাণ অকালে ঝরে গেল।’

এমতবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে সাশ্রয়ী গণপরিবহন হিসেবে কঠোর স্বাস্থ্যবিধি কার্যকরী করে লঞ্চ চালু পরিপ্রেক্ষিতে ২২ মে’র মধ্যে সুনির্দিষ্ট ঘোষণা প্রদানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অন্যথায় তারা আগামী ২৩ মে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউএ) অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। সরকার যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে শ্রমিকরা দায়িত্ব পালন থেকেও বিরত থাকবে বলে জানান তারা।


নিউজরুম ২০-০৫-২০২১ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com