নাটোর কারাগারে হাজতির মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:০০ পূর্বাহ্ন

  

নাটোর কারাগারে হাজতির মৃত্যু

নিউজরুম
১৮-০৫-২০২১ ০৭:৪৮ অপরাহ্ন
নাটোর কারাগারে হাজতির মৃত্যু

নাটোর জেলা কারাগারে জহুরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮) ভোরে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাটোর কারাগারের জেলার আবু তালেব বলেন, জহুরুল ইসলাম ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর কারা কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৫ নভেম্বর মাদক মামলায় বাগাতিপাড়া উপজেলার চকহরিরামপুর এলাকার নিজ গ্রাম থেকে আটক হন জহুরুল ইসলাম। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নিউজরুম ১৮-০৫-২০২১ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com