ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৩
২৯ এপ্রিল, ২০২৬ ০২:০৬ পূর্বাহ্ন

  

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৩

নিউজরুম
১৭-০৫-২০২১ ০৬:৫১ অপরাহ্ন
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ মে) সকাল ১০টার দিকে ৫৮ বিজিরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটকদের বাড়ি ঢাকা, খুলনা, গোপালগঞ্জ, বান্দরবান এবং ঝিনাইদহ।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার ভোরে পৃথক তিনটি অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে বাঘাডাংগা ও লড়াইঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

তারা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ জেলার। এছাড়া সীমান্তের খোশালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মো. শফিকুল মন্ডলকে (৩৭) আটক করা হয়। আটকদের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে চলতি মাসের ১০ তারিখে অবৈধপথে ভারত থেকে আসার সময় বিজিবির হাতে আটক ২৮ জনকে শহরের আজাদ রেস্ট হাউজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়া ল্যাব থেকে ৩ জনের দেহে করোনা শনাক্ত হলেও পরবর্তিতে নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে ফলাফল নেগেটিভ আসায় এটি ভারতীয় ধরন ছিল কি না তা জানা সম্ভব হয়নি।


নিউজরুম ১৭-০৫-২০২১ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 263 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com