যাত্রী সেজে উবার ডেকে চালককে হত্যা
২৯ এপ্রিল, ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন

  

যাত্রী সেজে উবার ডেকে চালককে হত্যা

নিউজরুম
১৭-০৫-২০২১ ০৮:১৪ অপরাহ্ন
যাত্রী সেজে উবার ডেকে চালককে হত্যা

সিলেটে উবারের মোটরসাইকেল চালক রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভ হত্যা ও অপর একজন চালককে হত্যাচেষ্টার পৃথক ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা মোটরসাইকেল যাত্রী সেজে চালকদের হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করতেন বলে জানা যায়।

রোববার (১৬ মে) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মৌলভীবাজারের রাজনগরের খলাগ্রাম থেকে জুয়েলুর রহমান (৩৬), একই উপজেলার ধুলিজুরা গ্রামের রায়হান মিয়া (২৮), এনাম আহমদ ও মুজিবুর রহমান (২৩)।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লু-লেস একটি হত্যা মামলাসহ দুটি মামলার রহস্য উদ্ঘাটন করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাই হওয়া দু’টি মোটরসাইকেল।

নগরের বিভিন্ন স্থান থেকে উবারসহ বিভিন্ন রাইডের ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে নির্দিষ্ট এলাকায় গিয়ে চালককে প্রথমে থামিয়ে রাখতেন ছিনতাইকারীরা। পরে তাদের হাতুড়ি ও পাথর দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতেন তারা।

শনিবার (১৫ মে) এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

সিলেটে একজন মোটরসাইকেল চালককে হত্যা ও এক চালককে হত্যাচেষ্টার ঘটনায় ওই চক্র জড়িত থাকার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে এসএমপি।


জানা গেছে, গত ১৩ মে রাতে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার হাজীগঞ্জ মুহাম্মদপুর এলাকার একটি ডোবা থেকে উবারের মোটরসাইকেল চালক রেদওয়ান রশীদ চৌধুরী সৌরভের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন আগে নিখোঁজ হন তিনি।

গত ১১ মে মোটরসাইকেলসহ তিনি নিখোঁজ হন। এরপর ১৩ মে সন্ধ্যার পর তাকে পাওয়া না যাওয়ায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানানো হয়। পরে পুলিশ সৌরভের মোবাইল ট্র্যাকিং করে দেখতে পারে মুহাম্মদপুর এলাকায় তার অবস্থান রয়েছে।

jagonews24

পরে একইদিন রাত ১০টায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি ডোবা থেকে সৌরভের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এর আগে গত ৯ এপ্রিল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গফুরের বাঁধ এলাকার যাত্রী ছাউনির ভেতরে উবারের মোটরসাইকেল রাইডার গোলাম কিবরিয়া রাজুকে (৩৫) একইভাবে মেরে মৃত ভেবে ফেলে যায় ছিনতাইকারীরা।

পরে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে এক মাস চিকিৎসার পর রাজু বাসায় ফিরলেও বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।

গত ৮ এপ্রিল মোটরসাইকেল রাইডার রাজু মোটরবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেননি। পরদিন সকাল পৌনে ৮টায় দিকে মোগলাবাজার থানার গফুরগাঁও এলাকার একটি যাত্রী ছাউনি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায় পুলিশ। খবর পেয়ে স্বজনরা ওসমানীতে গিয়ে তাকে শনাক্ত করেন।

গত ১৫ মে সন্ধ্যায় প্রথমে নগরের কদমতলি এলাকা হতে মোগলাবাজার থানার ছিছরাকান্দি গ্রামের লয়লু মিয়ার ছেলে মুজিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় বাকি চারজনকে। এসময় পুলিশ সৌরভ ও রাজুর ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করে।

jagonews24

এদিকে রোববার সকাল সাড়ে ১০টায় দিকে দক্ষিণ সুরমা থানার দশহাল এলাকা হতে সামছুল ইসলাম (১৮) নামের একজনের নিকট হতে মোবাইল জব্দ করা হয়। আসামি মুজিবুর ওই ফোনটি দুই হাজার টাকায় বিক্রি করেছিল সামছুলের কাছে। সামছুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পৃথক দুটি ঘটনায় মোগলাবাজার থানায় দুটি মামলা রুজু হয়েছে। এরমধ্যে গত ১৫ মে সৌরভ হত্যার ঘটনায় তার ভগ্নিপতি কাজী আব্দুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা (নং-১২) করেন।

এছাড়া গত ১০ এপ্রিল গোলাম কিবরিয়া রাজুর ঘটনায় তার বড় ভাই গিয়াস আহমদ মোগলাবাজার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।


নিউজরুম ১৭-০৫-২০২১ ০৮:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com