১৯ ঘণ্টা পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
০৭ মে, ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন

  

১৯ ঘণ্টা পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

নিউজরুম
১৭-০৫-২০২১ ০৮:১৪ অপরাহ্ন
১৯ ঘণ্টা পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

দিনাজপুরের হাতিমপুর হিলি বন্দর দিয়ে ১৯ ঘণ্টা পর আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার (১৭ মে) সকাল ১০টা থেকে এ বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

এর আগে রোববার (১৬ মে) দুপুর ৩টা থেকে পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়ার প্রতিবাদে হিলি বন্দর দিয়ে স্থানীয় পৌর মেয়র ও ব্যবসায়ীরা।

হাকিমপুর (হিলি) পৌর সভার মেয়র জামিল হোসেন বলেন, রোববার থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের তথ্য সংগ্রহ করতে সীমান্তের চেকপোস্ট গেটের পাশে অস্থায়ী শেড নির্মাণ শুরু করে স্থানীয় প্রশাসন। বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মৌখিকভাবে জানানো হয়। কিন্তু গতকাল বিকেলে তারা নির্মাণকাজে বাধা দেন।

এর প্রতিবাদে আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়। এ নিয়ে আলোচনা শেষে রেললাইনের পাশে ফাঁকা জায়গায় শেড নির্মাণের সিন্ধান্ত নেয়া হয়। এরপর সোমবার বাণিজ্য কার্যক্রম শুরু করা হয়।


নিউজরুম ১৭-০৫-২০২১ ০৮:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com