ঈদের দিনে চট্টগ্রামে গৃহবধূর ‘আত্মহত্যা’
২৩ এপ্রিল, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

  

ঈদের দিনে চট্টগ্রামে গৃহবধূর ‘আত্মহত্যা’

নিউজরুম
১৪-০৫-২০২১ ০৮:৫৯ অপরাহ্ন
ঈদের দিনে চট্টগ্রামে গৃহবধূর ‘আত্মহত্যা’

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বনানী (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। তবে শ্বশুর বাড়ির লোকজন আত্মহত্যা বললেও নিহতের পরিবারের দাবি হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

শুক্রবার (১৪ মে) সকাল ১০টার দিকে ইপিজেড থানার আকমল আলী রোডের বালুর মাঠ এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

বনানী ওই এলাকার বাসিন্দা ও গাড়িচালক হৃদয় হালদারের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গৃহবধূর শাশুড়ি লিপিকা রাণী বলেন, ‘আজ সকালে আমার পুত্রবধূ তার মেয়েকে শ্যাম্পু আনতে দোকানে পাঠায়। এ ফাঁকে আমাদের আরেকটি বাড়িতে গিয়ে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে নিহত গৃহবধূর মা আরতি রাণী বলেন, ‘আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। সকাল ১০টার দিকে আমার মেয়ে মারা গেলেও খবর পাই দুপুর ১টার দিকে।’

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘সকালে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও সার্বিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


নিউজরুম ১৪-০৫-২০২১ ০৮:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 335 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com