আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার
২৯ এপ্রিল, ২০২৬ ০৭:৫৫ পূর্বাহ্ন

  

আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

নিউজরুম
১১-০৫-২০২১ ১২:২৪ অপরাহ্ন
আমবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা থেকে তাসলিমা খাতুন (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসলিমা একই উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজুর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন বলেন, স্থানীয় কৃষি শ্রমিকরা ফসলের ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পায়। পরে তারা বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। নিহতের বাড়ি আমার ওয়ার্ডে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী বলেন, কয়েকদিন আগে নিহতের স্বামী আজিবর আমার কাছে এসেছিল। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানায় আমাকে। তবে তিনি তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন বলে জানতাম।

স্থানীয়রা জানায়, আজিবরের এক ছেলে ও এক মেয়ে। স্ত্রী ও তিনি নিজে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করতেন। টাকার জন্য স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। এরপর তাকে বাড়ি থেকে তাকে বের করে দিতেন বলে জানা যায়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।


নিউজরুম ১১-০৫-২০২১ ১২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com