চট্টগ্রামে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ০২:১১ অপরাহ্ন

  

চট্টগ্রামে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

নিউজরুম
১১-০৫-২০২১ ০৭:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রামে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে কাতালান এলমার ডন্ডনাই নামে এক ফিলিপাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) সকাল ৯টার দিকে তিনি মারা যান। 

‘এমভি হান উই’ নামে সিঙ্গাপুরের একটি জাহাজের নাবিক হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরে এসেছিলেন বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহমেদ নুর।

তিনি বলেন, খলিলুর রহমান নামে এক ব্যক্তি থানায় সংবাদ দেন- কাতালান এলমার ডন্ডনাই নামে তাদের তাদের একজন সহকর্মী বন্দরে পণ্য খালাস করার সময় দুর্ঘটনায় মারা যান। 

তিনি ফিলিপাইনের নাগরিক ছিলেন। বন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের ধাক্কা লেগে একটি ট্রান্সফরমার মধ্যে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমেদ নুর আরও বলেন, নিহত বিদেশি নাগরিকের মরদেহ থানায় আছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


নিউজরুম ১১-০৫-২০২১ ০৭:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com