বজ্রপাতে রোহিঙ্গা বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ০২:১০ অপরাহ্ন

  

বজ্রপাতে রোহিঙ্গা বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

নিউজরুম
১১-০৫-২০২১ ০৭:৩০ পূর্বাহ্ন
বজ্রপাতে রোহিঙ্গা বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-১৮ ও ১১ তে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮ ব্লক- এল/১৮ স্থ নিজ শেল্টারের সামনে ফকির আহমেদের ছেলে মো. আবুল কালাম (৫৬) ও তার মেয়ে উম্মে হাবিবা (৭) (এফসিএন- ২৩২৭২৭) বজ্রাঘাতে মারা যায়।

একই সময়ে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক- ডি/১৫ স্থ এলাকায় হোসেন আহমেদের মেয়ে (এফসিএন নং-১৯৩৭২০) ঐশী (১৪)।

স্থানীয় সূত্র জানায়, শবে কদরের রাতের শেষ সময়ে সোমবার ভোররাতে আকস্মাৎ ঝড়ো বৃষ্টি শুরু হয়। সাথে শুরু হয় বজ্রপাতও। এতে ক্যাম্প-১৮তে বাবা-মেয়ে ও ক্যাম্প-১১ তে আরেক কিশোরী বজ্রাঘাতের শিকার হয়।

প্রতিবেশী ও স্বজন রোহিঙ্গারা তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়ে ও অপরজনকে মৃত ঘোষণা করে।

এদিকে, গত কিছু দিনের ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠে। হাসফাঁস জীবনে সোমবার সকালেও কালবৈশাখী ঝড় সবার মাঝে স্বস্থি আনে। কিন্তু ঝড়ের সাথে ব্জ্রপাতে ৩ রোহিঙ্গার মৃত্যু ক্যাম্পগুলোতে শোকের ছায়া পড়েছে বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।


নিউজরুম ১১-০৫-২০২১ ০৭:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 393 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com