মোংলা বন্দরে মেট্রো রেলের দ্বিতীয় চালান খালাস শুরু
০৮ মে, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ন

  

মোংলা বন্দরে মেট্রো রেলের দ্বিতীয় চালান খালাস শুরু

নিউজরুম
০৯-০৫-২০২১ ০৮:২৭ অপরাহ্ন
মোংলা বন্দরে মেট্রো রেলের দ্বিতীয় চালান খালাস শুরু

মেট্রো রেলের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি ওশান গ্রেস’ নামের একটি বিদেশি জাহাজ। রোববার (৯ মে) দুপুর দুইটার দিকে রেলের ছয়টি কোচ নিয়ে জেটিতে ভিড়ে জাহাজটি। কাষ্টমস ক্লিয়ারিংসহ প্রয়োজনীয় সব কর্মকাণ্ড শেষে বিকেল সাড়ে তিনটা থেকে মালামাল খালাস শুরু হয়।

স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আনা হয়েছে এ জাহাজে। দ্রুত সময়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করে রেলের ছয়টি কোচ নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রো রেলের জন্য নির্মিত ডিপোতে পৌঁছানো হবে।

রেলওয়ের এ কোচগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে বলে জানা গেছে। কোচগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

jagonews24

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমাদানী ও খালাস করা হবে।

এরআগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ‘এসপিএম ব্যাংকক’ নামের বিদেশি জাহাজ।


নিউজরুম ০৯-০৫-২০২১ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com