ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ন

  

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজরুম
০৯-০৫-২০২১ ০৮:২৭ অপরাহ্ন
ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলছাত্রী (১৩) ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন মোল্লাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মে) রাত সাড়ে ৩টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচর নিয়োগ করে উপজেলার বেজিডাঙ্গা সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন আলফাডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস।

এ ঘটনায় থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

রোববার (৯ মে) দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা।

তিনি জানান, গত ৩০ এপ্রিল দুপুরে আলফাডাঙ্গার জাটি গ্রামে পুকুর থেকে গোসল শেষে বাড়ির ফেরার পথে একই গ্রামের সুমন মোল্লা ওই স্কুলছাত্রীকে একটি ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।

এরপর ভুক্তভোগী অসুস্থ হলে পরিবারের কাছে ঘটনা খুলে বলে। পরিবার প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।


নিউজরুম ০৯-০৫-২০২১ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com