শিরোনামঃ
নিউজরুম ০৬-০৫-২০২১ ০৫:০১ অপরাহ্ন |
দেশের সংগীতাঙ্গনের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে গান করে চলেছেন তিনি৷ সমসাময়িক প্রায় সব শিল্পীরাই গান থেকে আড়ালে বা অনিয়মিত হয়ে গেলেও আসিফ এ প্রজন্মের কাছেও নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেরেছেন।
নিয়মিতই গাইছেন বৈচিত্র্যময় ঘরনার গান৷ কখনো একাই, কখনো বা সঙ্গী হচ্ছেন জনপ্রিয় গায়িকারা৷
সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের গায়িক আতিয়া আনিসার সঙ্গে গাইলেন একটি প্রেমের গান৷ এ গানের শিরোনাম 'একটি আকাশ কিনতে চাই'৷
এ গান নিয়ে ফেসবুকে লিখেছেন আসিফ আকবর৷ তার ভাষায়, 'আতিয়া আনিশা। এ প্রজন্মের গায়িকা। আমার সৌভাগ্য আমি একেবারে সিনিয়র ফিমেল সঙ্গীতশিল্পী থেকে শুরু করে জুনিয়রদের সাথে এখনো সমানতালে মার্চ করে যাচ্ছি। ইন্টারেসটিং ব্যাপার হচ্ছে সে আমার কুমিল্লার মেয়ে, একেবারে আমার গ্রামের মেয়ে। এজন্য একটু অন্যরকম ভাল লাগাও কাজ করছে। আশা করি ইন্ডাস্ট্রিতে নিজের যোগ্যতায় টিকে যাবে সে।
তরুণ গীতিকার লালন লোহানী চমৎকার একটি প্রেমের পদ্য লিখেছেন। এই পদ্যটিতে আবেগী সুর দিয়েছেন আমার প্রিয় শ্রদ্ধেয় নাজির মাহমুদ ভাই। বরাবরের মত মেলোডী কম্পোজিশান করেছেন মুশফিক লিটু ভাই। এটি অন্যধরনের এক প্রেমের গান।
দেশের নতুন অডিও চ্যানেলগুলো আমাকে দিয়েই তাদের কোম্পানী শুরু করে। নতুন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে গান পৌঁছানো দূরুহ কাজ। অথচ এই কাজটাই আমাকে প্রতিনিয়ত করতে হচ্ছে, না করতে পারিনা। সবার জন্যই শুভকামনা।
আগামীকাল ০৭/০৫/২১ সন্ধ্যা সাতটায় হ্যালো মিউজিকের ব্যানারে রিলিজ হতে যাচ্ছে - আমি একটা আকাশ কিনতে চাই গানটি। ভালবাসা অবিরাম।'
গানটি নিয়ে আনিশাও খুব এক্সাইটেড৷ প্রিয় গায়ক আসিফ আকবরের সঙ্গে তার গাওয়া র গান শ্রোতাদের শোনার আহবান জানিয়েছেন তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com