বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করলেন নোয়াখালী মেয়র
১১ মে, ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করলেন নোয়াখালী মেয়র

নিউজরুম
০৫-০৫-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন
বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করলেন নোয়াখালী মেয়র

করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায়দের শ্বাসকষ্টজনিত সমস্যার সহায়তায় বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করেছে নোয়াখালী পৌরসভা।

বুধবার (৫ মে) সকালে এ সেবার উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল।

এসময় তিনি বলেন, পৌরসভার নিজস্ব ভবনে প্রাথমিকভাবে তার নিজস্ব অর্থায়নে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ মানবসেবার ব্যাংক চালু হলো। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বাড়ানো হবে।

jagonews24

মেয়র বলেন, ‘মহামারি করোনাভাইরাসে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে কোনো রোগী যেন মারা না যায়, সেজন্য আমি আমার পৌরসভার নাগরিকদের জন্য প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করলাম।’

অনুষ্ঠানে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৭১ জন। আর মারা যান ১১৪ জন। আক্রান্তের হার ৯ দশমিক ৪৪ ভাগ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৯ ভাগ।


নিউজরুম ০৫-০৫-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 477 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com