২৮ ঘণ্টা পুড়ল সুন্দরবন, ক্ষতি হলো যে পরিমাণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন

  

২৮ ঘণ্টা পুড়ল সুন্দরবন, ক্ষতি হলো যে পরিমাণ

নিউজরুম
০৪-০৫-২০২১ ০৯:৫৩ অপরাহ্ন
২৮ ঘণ্টা পুড়ল সুন্দরবন, ক্ষতি হলো যে পরিমাণ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনে লাগা আগুন ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৪ মে) বিকেল ৩টায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সারোয়ার এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। আমরা এখন অধিকতর সতর্কতা হিসেবে কিছু কিছু জায়গায় পানি ছিটাচ্ছি। এই মুহূর্তে কোথাও ধোয়াও দেখা যাচ্ছে না।’

বনের কী পরিমাণ ক্ষতি হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূলত লতাপাতা বা গুল্ম জাতীয় উদ্ভিদ আগুন পুড়ে গেছে। কোনো মূল্যবান গাছের ক্ষতি আমাদের চোখে পড়েনি।’

এর আগে সোমবার (৩ মে) বেলা ১১টায় সুন্দরবনের দাসের ভারানী এলাকায় আগুন লাগে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অর্ধশত বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেন।

এদিকে ঘটনাস্থলে থাকা তদন্ত কমিটির প্রধান শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে লোকালয় থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনের গহীনে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে বনের এক একর জমির গুল্ম জাতীয় উদ্ভিদ পুড়ে গেছে। তবে কী কারণে আগুন লেগেছে তার কারণ উদঘাটনে আমরা কাজ করছি।


নিউজরুম ০৪-০৫-২০২১ ০৯:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com