শিরোনামঃ
নিউজরুম ০১-০৫-২০২১ ০৬:৪১ অপরাহ্ন |
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মো. গিয়াস উদ্দিন আশিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মে) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার দক্ষিণ বড়চর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আশিক ওই গ্রামের মৃত আলাউদ্দিন ফুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর গ্রামে অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজাসহ আশিককে গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘গ্রেপ্তার গিয়াস উদ্দিন আশিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com