মাসের প্রথম দিনেই রাজশাহীর বাজারে লিচুর দেখা
১৭ এপ্রিল, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

  

মাসের প্রথম দিনেই রাজশাহীর বাজারে লিচুর দেখা

নিউজরুম
০১-০৫-২০২১ ০১:৪৬ অপরাহ্ন
মাসের প্রথম দিনেই রাজশাহীর বাজারে লিচুর দেখা

রাজশাহীর বাজারে মাসের প্রথম দিনেই পাওয়া যাচ্ছে দেশি জাতের লিচু। খেতে কিছুটা টক হলেও রঙিন এই লিচু দেখে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন।

শনিবার (১ মে) সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই লিচু এনেছেন ব্যবসায়ী মনির হোসেন (৫২)। লিচু এনে ভ্যানের ওপর থরে থরে সাজিয়ে রেখেছেন তিনি।

মনির হোসেন বলেন, ‘বাজারে ওঠা প্রথম লিচু হওয়ায় এখন প্রতি ১০০ লিচুর দাম ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। দেশি জাতের লিচুগুলো একটু টক ও হালকা মিষ্টি। টসটসে মিষ্টি লিচু আসবে কিছু দিন পর। আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে। তখন বিভিন্ন জাতের লিচু উঠলে দামও কিছুটা কমবে।’

 

তিনি আরও বলেন, ‘মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না, কাঁঠালি বোম্বাই কোনটাই এখনো আসেনি। এসব লিচু বেশ সাইজের হয়ে থাকে, প্রচুর রসালো ও খেতে মধুমিষ্টি। তবে করোনার কারণে চাষিরা লিচুতে তেমন লাভ করতে পারবে না। লকডাউনে লিচু বিক্রি না হলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।’

মৌসুমের প্রথম লিচু দেখে ভিড় করা কয়েকজন ক্রেতার মধ্য থেকে মো. রুবেল বলেন, ‘প্রতি ১০০ লিচু দাম নিচ্ছে ৪০০ টাকা করে। রাজশাহীর বাজারে আজই প্রথম বিক্রি করতে দেখছি। মৌসুমের প্রথম ফল বাজারে আসায় দামটা একটু বেশি। তবে অন্যান্য জাতের লিচু বাজারে উঠলে দাম কমে যাবে।’


নিউজরুম ০১-০৫-২০২১ ০১:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 338 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com