গ্লাস-চামচে গানের সুর তোলেন রিচি
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৪১ পূর্বাহ্ন

  

গ্লাস-চামচে গানের সুর তোলেন রিচি

নিউজরুম
২৯-০৪-২০২১ ০৬:১৯ অপরাহ্ন
গ্লাস-চামচে গানের সুর তোলেন রিচি

কয়েকটি গ্লাস এবং চামচের সাহায্যেই তুলতে পারেন যে কোনো গানের সুর। নজরুল সঙ্গীতসহ বিভিন্ন বিখ্যাত গানের সুর জলতরঙ্গের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন দিনাজপুরের মেয়ে সামি সাদিকিন চৌধুরী রিচি।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১ম বর্ষের ছাত্রী রিচি চৌধুরীর জলতরঙ্গে সুর তোলা ভিডিওগুলোর মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ ও ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’

এছাড়াও রিচি সুর তুলেছেন বাংলা ফোক গানের আর করেছেন তার ম্যাশ আপ। করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে থেকে একটু ভিন্নরকম কিছু করার প্রত্যয়েই তার জলতরঙ্গ চর্চা শুরু হয় বলে জানান রিচি চৌধুরী। পরে সেগুলো ফেসবুকের প্রতিভা প্রকাশের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে অভূতপূর্ব সাড়া পায়।

রিচি চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম। চিন্তা করলাম জলতরঙ্গ চর্চা করার। এখান থেকেই শুরু। আমার মা এ ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমার ভাইয়াও গান করে। ভাইয়া আমার অনুপ্রেরণা।’

সুর তৈরির পাশাপাশি গান গাইতেও ভীষণ পছন্দ করেন রিচি। লেখাপড়ার পাশাপাশি গানটাও চালিয়ে যেতে চান।
রিচি আরো বলেন, ‘আমি সেভাবে জলতরঙ্গ নিয়ে কখনও ভাবিনি। কিন্ত ফেসবুক এত উৎসাহ পেয়েছি যে জলতরঙ্গকে বাদ্যযন্ত্র হিসেবে চর্চা করে যাই তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারব।’


নিউজরুম ২৯-০৪-২০২১ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com