শিরোনামঃ
নিউজরুম ২৭-০৪-২০২১ ০৫:২৫ অপরাহ্ন |
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে একাধিক ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এপ্রিল মাস থেকে হালদায় মা মাছ আসা শুরু করেছে। একটি অসাধু চক্র মা মাছ শিকারে তৎপর। তাই হালদায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের (মঙ্গলবার) অভিযানে নদীর বিভিন্ন স্থানে একাধিক ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।
হাটহাজারীর ইউএনও বলেন, ‘হালদায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকেও অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান, আইডিএফ ও আনসার সদস্যরা সহযোগিতা করেছেন বলে জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com