ভারতে কার্গো বিমান স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে চীন
১১ মে, ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ভারতে কার্গো বিমান স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে চীন

নিউজরুম
২৭-০৪-২০২১ ১১:১২ পূর্বাহ্ন
ভারতে কার্গো বিমান স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে চীন

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে ১৫ দিনের জন্য ভারতের সঙ্গে পণ্যবাহী (কার্গো) বিমান চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স। তবে মহামারির ভয়াবহতা বিবেচনায় সহায়তার বিবেচনায় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে বিমান সংস্থাটি। খবর- গ্লোবাল টাইমস।

সিচুয়ান এয়ারলাইন্স সোমবার (২৬ এপ্রিল) এমন সিদ্ধান্তের কথা জানালে ভারতীয় ব্যবসায়ীরা অক্সিজেন কনসেন্ট্রেটরসহ বিভিন্ন জরুরি চিকিৎসা সরঞ্জাম আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা করছিলেন।

এ বিষয়ে গ্লোবাল টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিমান সংস্থাটি জানায়, ‘আমরা ভারতে কার্গো সার্ভিস স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করছি এবং সক্রিয়ভাবে সেখানে কার্গো বিমান চালানোর চিন্তা-ভাবনা করছি।’

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির সাম্প্রতিক ভয়াবহতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছিল বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ডিসেম্বরে সিচুয়ানের এক পাইলট করোনাভাইরাসের একটি বিদেশি স্ট্রেইনে আক্রান্ত হয়ে দেশে ফেরেন। সে কারণেই হয়তো প্রতিষ্ঠানটি ঝুঁকি এড়াতে চাইছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।

ওই ঘটনার পর চীনের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বিশেষ একটি তদন্ত দল গঠন করে এবং মহামারির সংক্রমণ রোধে বিমান সংস্থাটিকে আরও সতর্ক হওয়ার জন্য নির্দেশ দেয়।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় সিচুয়ান এয়ারলাইন্স। করোনাভাইরাস মহামারি শুরুর আগে চীন ও চীনের বাইরে তিন শতাধিক রুটে তাদের বিমান চলাচল করত।


নিউজরুম ২৭-০৪-২০২১ ১১:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 186 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com