শিরোনামঃ
নিউজরুম ২৪-০৪-২০২১ ১০:৫৯ পূর্বাহ্ন |
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল ডিল ও ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসাীয়কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়ারীর বিএম গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের ছেলে মো. আবু সুফিয়ান (২৬) এবং লক্ষ্মীপুরের রায়পুর থানার বাসিন্দা মো. কালু মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (২৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com