শিরোনামঃ
নিউজরুম ২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন |
রাজশাহীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ ইমন আলী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। সে নগরীর মতিহার থানার ললিতাহার মহল্লার জমসেদ আলীর ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে র্যা ব-৫ এর একটি দল নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
বিকালে র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমনের কাছ থেকে ৬৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।
ইমনের বিরুদ্ধে মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com