আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ : অভিযুক্ত ইমন কারাগারে
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন

  

আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ : অভিযুক্ত ইমন কারাগারে

নিউজরুম
২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন
আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ : অভিযুক্ত ইমন কারাগারে

ঢাকার আশুলিয়ায় ঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মো. ইমন সরদারকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ উজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৮ এপ্রিল আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকায় এক তরুণীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর পরিবার ইমন হোসেন নামে এক তরুণকে আসামি করে গত ১৯ এপ্রিল আশুলিয়া থানায় মামলা করে। মামলার পর স্থানীয় পুলিশের পাশাপাশি র‍্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

ঘটনার বিবরণ ও তদন্তে জানা যায়, ভুক্তভোগী নারী প্রায় তিন সপ্তাহ আগে চাকরির সন্ধানে গ্রামের বাড়ি থেকে আশুলিয়ায় তার মামাতো বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় আসেন। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে একই বাসার দ্বিতীয় তলায় বসবাসরত ইমন জোর করে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করে।

এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্ত ইমন পালিয়ে যায়। এরপর থেকেই র‍্যাব-৪ এর একটি বিশেষ দল পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়।


নিউজরুম ২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com