নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে দেবিদ্বার থানায় অভিযোগ
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন

  

নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে দেবিদ্বার থানায় অভিযোগ

নিউজরুম
২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন
নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে দেবিদ্বার থানায় অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লিটন সরকার বাদী হয়ে জেলার দেবিদ্বার থানায় অভিযোগটি করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার বলেন, ‘১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে নুরুল হক নুর বলেছেন- আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান নয় কাফের, তাদের ঈমান নেই। এতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উস্কানিমূলক এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। যেহেতু একই অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’


নিউজরুম ২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com