বিমান চলাচল স্বাভাবিকের দাবি কাতার প্রবাসী বাংলাদেশিদের
১২ মে, ২০২৬ ০৬:২৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিমান চলাচল স্বাভাবিকের দাবি কাতার প্রবাসী বাংলাদেশিদের

নিউজরুম
২২-০৪-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন
বিমান চলাচল স্বাভাবিকের দাবি কাতার প্রবাসী বাংলাদেশিদের

বিশেষ নয়, আগের মতো স্বাভাবিক বিমান চলাচলের দাবি জানিয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিলের আহ্বান জানান তারা।

বাংলাদেশে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় জারি রয়েছে কঠোর লকডাউন। বন্ধ রয়েছে আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগও। তবে মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের জন্য চালু রয়েছে বিশেষ বিমান।

বিশেষ বিমানে বাংলাদেশ থেকেই ফিরে কর্মস্থল যোগ দিচ্ছেন প্রবাসীরা। তবে ঝামেলা বেধেছে ছুটিতে যাওয়া প্রবাসীদের ক্ষেত্রে দেশে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

<

যা অনেক প্রবাসীর বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আর তাই হোটেল কোয়ারেন্টাইন ও বিশেষ বিমান বন্ধ করে স্বাভাবিক ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন কাতারে বসবাসরত সাধারণ প্রবাসীরা।

করোনার কারণে দীর্ঘদিন দেশে যেতে না পারা প্রবাসীরা এ ঈদে পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়া জন্য প্রস্তুতি নিয়েছিলেন অনেকে।

তবে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী দেশে ছুটিতে গেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের কারণে পড়েছে চিন্তার ভাজ।


নিউজরুম ২২-০৪-২০২১ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com