রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারে রাখুন বেলের শরবত
২২ এপ্রিল, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

  

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারে রাখুন বেলের শরবত

নিউজরুম
২১-০৪-২০২১ ০৪:২০ অপরাহ্ন
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারে রাখুন বেলের শরবত

গরমে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত সব ক্লান্তি দূর করে দেয়। ইফতারে নিজেকে হাইড্রেট রাখতে এ সময় প্রতিদিন খেতে পারেন বেলের শরবত।

ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর শরবত আপনার পেটকে ঠান্ডা রাখে এবং শরীরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বৃদ্ধিতে বাঁধা দেয়।

বেলে থাকা ভিটামিন সি’সহ অন্যান্য পুষ্টি উপাদানসমূহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। করোনাকালে ইমিউনিটি সিস্টেমকে বুস্টিং করার বিকল্প নেই।

jagonews24

ইফতারে তাই এ সময় রাখতে পারেন বেলের শরবত। এতে একদিকে মিলবে প্রশান্তি অন্যদিকে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. পাকা বেল ১টি
২. বিট লবণ আধা চা চামচ
৩. চিনি ৩-৪ চা চামচ
৪. লেবুর রস ১টি
৫. বরফ কুচি আধা কাপ

jagonews24

পদ্ধতি

বেলের শরবত বানানোর ক্ষেত্রে প্রথমে বেলের মাড় তৈরি করতে হবে। এজন্য বেল ভেঙে চামচ দিয়ে কুড়িয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে রাখতে হবে যেন বেলের গায়ে পানি লেগে থাকে। ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখলে ভালো হয়।

এরপর হাত দিয়ে কচলিয়ে মাড় বের করে নিতে হবে। আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এরপর ছাঁকনিতে বেলের ছেঁকে নিলে বীজ এবং আঁশ আলাদা হয়ে যাবে।

বীজসহ ব্লেন্ডারে শরবত করলে তেঁতো লাগতে পারে। যাদের ব্লেন্ডার নেই; তারাও হাত দিয়ে বেলের মাড় তৈরি করে সহজেই শরবত বানাতে পারবেন।

এরপর একটি ব্লেন্ডারে বেলের মাড়সব সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজন অনুসারে চিনি বা গুড় মেশানে পারেন। বরফ কুচি দিয়ে ই্ফতারের সময় পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।


নিউজরুম ২১-০৪-২০২১ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 517 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com