মেয়েকে বাবার মারধর, বাধা দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
২৯ এপ্রিল, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

  

মেয়েকে বাবার মারধর, বাধা দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

নিউজরুম
২১-০৪-২০২১ ০৪:২০ অপরাহ্ন
মেয়েকে বাবার মারধর, বাধা দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

রাজধানীতে নিজের মেয়েকে মারধরে বাধা দেয়ায় পাশের বাসার রনি মিয়া (১১) নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করেন ফয়েজ মিয়া নামে এক ব্যক্তি। গত ১৬ এপ্রিল খিলগাঁও থানাধীন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আশিয়ান সিটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চারদিন পর মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রনি।

পুলিশ বেসরকারি ওই হাসপাতাল থেকে নিহত কিশোরের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করে এবং পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রনি রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করত। করোনায় লকডাউন দেয়ার পর সে মাস্ক বিক্রি শুর করে। রনি কিশোরগঞ্জের অষ্টগ্রামের রায়হান মিয়ার একমাত্র ছেলে। বর্তমানে সে বাবা-মায়ের সঙ্গে খিলগাঁও মধ্যপাড়া এলাকায় বসবাস করত।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গত ১৬ এপ্রিল ফয়েজ মিয়া নিজের মেয়েকে মারধর করছিলেন। সেসময় পাশের বাসার কিশোর রনি মিয়া তাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ফয়েজ ঘরে থাকা প্লাস্টিকের বড় মূর্তি দিয়ে রনিকে বেধড়ক মারপিট করেন। এতে রনি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার চারদিন পর আহত রনি মারা যায়।

নিহতের চাচা অহিদুল ইসলাম জানান, ফয়েজ তার ভাতিজা রনিকে মারধর করে। এতেই রনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেয়া হয়। তবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের কারণে তার মৃতু্য হয়েছে। তিনি অভিযুক্ত ফয়েজের বিচার দাবি করেন।


নিউজরুম ২১-০৪-২০২১ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com