চট্টগ্রামে ৭০ হাজার কেজি সরকারি চাল জব্দ
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন

  

চট্টগ্রামে ৭০ হাজার কেজি সরকারি চাল জব্দ

নিউজরুম
২১-০৪-২০২১ ০৪:২০ অপরাহ্ন
চট্টগ্রামে ৭০ হাজার কেজি সরকারি চাল জব্দ

নোয়াখালীর একটি সরকারি খাদ্য গুদামের এক ট্রাক চালের সন্ধানে গিয়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে একে একে প্রায় ৭০ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এ অভিযান চালায় চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (বন্দর জোন) একটি দল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুদামের মালিক আব্দুল বাহার মিয়াকে গ্রেপ্তার এবং চাল পরিবহনে জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি- বন্দর) ইয়াছির আরাফাত  বলেন, 'গতকাল (মঙ্গলবার) রাতে ভারত থেকে আমদানি করা এক ট্রাক চাল বন্দর থেকে খালাস হয়ে নোয়াখালী চরভাটা এলএসডি সরকারি গুদামে যাওয়ার কথা। কিন্তু ট্রাকটি সেখানে না গিয়ে পাহাড়তলী এলাকার এক ব্যবসায়ীর গুদামে চাল রাখছিল। গোপন সংবাদে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। পরে সেখান থেকে প্রায় ৭০ হাজার কেজি ওজনের ১৪০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় ওই গুদামের মালিককে গ্রেপ্তার এবং চাল পরিবহনে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার গুদাম মালিকের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।'


নিউজরুম ২১-০৪-২০২১ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com