অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

  

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা

নিউজরুম
২১-০৪-২০২১ ০৩:০৫ অপরাহ্ন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে চারটি বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-২ এর উদ্যোগে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় ও বিএসটিআইয়ের সহায়তায় চারটি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

jagonews24

বুধবার (২১ এপ্রিল) দুপুরে জাগো নিউজকে বিষয়টি জানান র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানা এলাকার পারভিন বেকারি, হাসান শাহ রুটি ও বিস্কুট ফ্যাক্টরি, সেভেন স্টার ফুড প্রোডাক্টস এবং মায়ের দোয়া রুটি ও বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়- কারখানাগুলো অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাত করে আসছে।

jagonews24

এসব অভিযোগে পারভিন বেকারিকে ৩ লাখ, হাসান শাহ রুটি ও বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ, সেভেন স্টার ফুড প্রোডাক্টসকে ১ লাখ, মায়ের দোয়া রুটি ও বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।


নিউজরুম ২১-০৪-২০২১ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com