ঈদ আয়োজন নিয়ে এলো বিশ্বরঙ
১২ মে, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঈদ আয়োজন নিয়ে এলো বিশ্বরঙ

নিউজরুম
২১-০৪-২০২১ ০৩:০৫ অপরাহ্ন
ঈদ আয়োজন নিয়ে এলো বিশ্বরঙ

ঈদ মানেই নতুন পোশাকের ঘ্রাণ। নতুন ফ্যাশনের আনন্দ। উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিতে প্রতিবারের মতো এবারেও বাহারি সব ঈদের পোশাক নিয়ে প্রস্তুত বিশ্বরঙ।

আসছে রোজার ঈদে ফ্যাশন হাউস বিশ্বরঙ এর সহযোগী ব্র্যান্ড ‘ফেইসরঙ’ ফ্যাশন সচেতনদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন।

প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা বলেন, 'ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন। বিশ্বরঙ ঈদ আয়োজনে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে।'

বিপ্লব জানান, পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ভেলভেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যবহারে অফ হোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, সবুজ, গোল্ডেনসহ সব রঙেই পরিমিতবোধ লক্ষ করা যায়। কাজের মাধ্যম হিসাবে এসেছে এম্ব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিনপ্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।

ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করা যাবে ওয়েবসাইটে। ফেইসবুক পেইজ bishworangfanclub অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২ নম্বরে ফোন করেও বিশ্বরঙের পোশাক সংগ্রহ করা যাবে।


নিউজরুম ২১-০৪-২০২১ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com