বগুড়ায় আরও ৩ জনের প্রাণ নিলো করোনা
১২ মে, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বগুড়ায় আরও ৩ জনের প্রাণ নিলো করোনা

নিউজরুম
২১-০৪-২০২১ ০৩:০৫ অপরাহ্ন
বগুড়ায় আরও ৩ জনের প্রাণ নিলো করোনা

বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরা তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুবরণকারীরা হলেন- গাবতলী উপজেলার তরফ সরতাজ এলাকার খাজা মিয়া (৪৫), শেরপুর উপজেলার যুগিগাতী এলাকার জোবেদা খতুন এবং বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার রহিমা বেগম (৮০)।

এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৩টি নমুনায় ৩৯ জনের পজিটিভ আসে। এছাড়া টিএমএসএসে ১৬টি নমুমায় ৪ জনের পজিটিভ এসেছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১১৫৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১৮৬ জন। মৃত্যু হয়েছে ২৮২ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ১০৬৬ জন।


নিউজরুম ২১-০৪-২০২১ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com