বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
৩০ এপ্রিল, ২০২৬ ০২:০৮ পূর্বাহ্ন

  

বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

নিউজরুম
২০-০৪-২০২১ ০৫:২৪ অপরাহ্ন
বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

সিলেটের খাদিমপাড়া এলাকা থেকে ৯৮০ পিস ইয়াবাসহ সীমা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল পৌনে তিনটায় গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত সীমা কিশোরগঞ্জের অষ্টগ্রামের (ইকুইর দা) রংগু মিয়ার মেয়ে। বর্তমানে তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চকরিয়া এলাকায় আব্দুর নূর মিয়ার কলোনিতে বসবাস করে আসছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি দল অভিযান চালিয়ে সিলেটের খাদিমপাড়া কেন্দ্রীয় মদিনা জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে মোছা. সীমা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। সীমা বেগম একজন পেশাদার নারী মাদক কারবারি বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে মঙ্গলবার (২০ এপ্রিল) শাহপরাণ (রহ.) থানার পুলিশ সীমাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।


নিউজরুম ২০-০৪-২০২১ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 288 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com