বিয়ের প্রলোভনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, মামলা করে বিপাকে পরিবার
৩০ এপ্রিল, ২০২৬ ০২:০৯ পূর্বাহ্ন

  

বিয়ের প্রলোভনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, মামলা করে বিপাকে পরিবার

নিউজরুম
২০-০৪-২০২১ ০৮:০৮ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, মামলা করে বিপাকে পরিবার

ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করে বিপাকে পড়েছে ওই ছাত্রীর পরিবার। মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে আসছে অভিযুক্তের স্বজনরা।

মামলা সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের হাসান মোল্লার ছেলে নাছির মোল্লা ওই মাদরাসাছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গত ১৪ এপ্রিল নাছির মোল্লার বিরুদ্ধে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে ছাত্রীর ভাই অভিযোগ করেন, মামলা দায়েরের ছয়দিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু অভিযুক্তের স্বজনরা নানাভাবে তাদের পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে।

ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হলে লোকলজ্জায় ওই ছাত্রী মানসিকভাবে অসহায় হয়ে পড়েছে এবং আত্মহত্যার চেষ্টা করছে বলেও দাবি করেন তার ভাই।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ওই ছাত্রীর পরিবারকে হুমকির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


নিউজরুম ২০-০৪-২০২১ ০৮:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 511 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com