বড় ভাইকে হত্যার পর আত্মসমর্পণ ছোট ভাইয়ের
০১ মে, ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন

  

বড় ভাইকে হত্যার পর আত্মসমর্পণ ছোট ভাইয়ের

নিউজরুম
১৬-০৪-২০২১ ০৩:২১ অপরাহ্ন
বড় ভাইকে হত্যার পর আত্মসমর্পণ ছোট ভাইয়ের

পিরোজপুরে সেহরিতে কোন চালের ভাত খাবে এ নিয়ে বিতণ্ডার একপর্যায়ে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছোট ভাই।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোররাতে উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. কেরামত আলী মোল্লা (৩৫) রানীপুর গ্রামের মো. আব্দুস সোবহান মোল্লার ছেলে। বাড়ির সামনে তার একটি মুদি দোকান রয়েছে। অন্যদিকে ছোট ভাই মোহাম্মদ আলী (২৪) স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোররাতে সেহরি খেতে বসেন মো. কেরামত আলী মোল্লা ও মোহাম্মদ আলী। এসময় কেরামত আলী মোল্লা মোট চালে ভাত ও মোহাম্মদ আলী চিকন চালের ভাত খাবে বলে বিতর্কে জড়িয়ে পড়েন। বাগবিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ আলী ঘরে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে কেরামত আলী মোল্লার গলায় ও পিঠে কুপিয়ে আহত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


নিউজরুম ১৬-০৪-২০২১ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com