পাস নিয়ে যাচ্ছিলেন ওড়না ডেলিভারি দিতে, জরিমানা হাজার টাকা
০১ মে, ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন

  

পাস নিয়ে যাচ্ছিলেন ওড়না ডেলিভারি দিতে, জরিমানা হাজার টাকা

নিউজরুম
১৫-০৪-২০২১ ০৩:০৯ অপরাহ্ন
পাস নিয়ে যাচ্ছিলেন ওড়না ডেলিভারি দিতে, জরিমানা হাজার টাকা

শাহ আলম নামে একজন লকডাউনের মধ্যে মেয়েদের ওড়না ডেলিভারি দিতে যাচ্ছিলেন। তিনি অনলাইনের মাধ্যমে পোশাক বিক্রি করেন। এ সময় সাত দিনের বিধিনিষেধে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ম্যাজিস্ট্রেট শাহ আলমকে দাঁড় করিয়ে কেন বের হয়েছেন তা জানতে চান। এরপর জবাব সন্তোষজনক না হওয়ায় শাহ আলমকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযান চলাকালে শাহ আলমের মোটরসাইকেলে থাকা ব্যাগ সম্পর্কে ম্যাজিস্ট্রেট জানতে চাইলে তিনি বলেন, ‘এতে মেয়েদের ওড়না আছে। আমি নিউ মার্কেট এলাকায় যাব ডেলিভারির জন্য।’

jagonews24

অর্থদণ্ড পাওয়া শাহ আলম  বলেন, ‘আমি অনলাইন ডেলিভারিকে জরুরি সেবা হিসেবেই জানতাম। তাই বের হয়েছিলাম।’

বেলা ১১টা থেকে পরিচালিত অভিযানে মোট ১১ জনকে ৬৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সড়কে চলাচলকারী অধিকাংশ লোকজনই ম্যাজিস্ট্রেটকে ‘হাসপাতালে যাব’ বলতে দেখা গেছে।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট পলাশ বসু  বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৮টি নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালাচ্ছি। অনেকেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কম প্রয়োজনে বাইরে বের হচ্ছেন। তাদের জরিমানা করা হচ্ছে। তবে আমাদের মূল উদ্দেশ্য জরিমানা নয়, আমরা সংক্রমণ কমাতে মানুষকে সচেতন করতেই অভিযান চালাচ্ছি।’


নিউজরুম ১৫-০৪-২০২১ ০৩:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com