শিরোনামঃ
নিউজরুম ১২-০৪-২০২১ ০৬:১৩ অপরাহ্ন |
ঢাকাই সিনেমার সোনালি দিন ছিলো৷ সেই দিনে রাজত্ব করেছেন একঝাঁক তারকারা৷ তাদের ভিড়ে অন্যতম একজন ছিলেন নায়ক ওয়াসিম। বেশ কিছু সিনেমা দিয়ে তিনি সুপারস্টারে পরিণত হয়েছিলেন।
অনেকদিন ধরেই আলোচনাতে নেই তিনি৷ নেই অভিনয়েও।
জানা গেল, একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক কিছুদিন ধরে অসুস্থ। ঠিকমতো হাঁটতেও পারেন না। বাসায় বিছানাতে শুয়ে-বসে দিন কাটছে তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
সবার কাছে তিনি এ অভিনেতার জন্য দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসাসফল হয়। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।
১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।
তিনি অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com