শিরোনামঃ
নিউজরুম ১০-০৪-২০২১ ১০:৫২ অপরাহ্ন |
লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক্টরচাপায় মো. সায়েম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে রামগতি-সোনাপুর সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম উপজেলার চররমিজ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় জানান, ট্রাক্টরের পেছনে দাঁড়িয়ে ছিল সায়েম। ট্রাক্টরটি পেছনের দিকে নিতে গেলে সে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সায়েম মারা যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলে স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করে পুলিশে খবর দেয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com