শিরোনামঃ
নিউজরুম ১০-০৪-২০২১ ০৪:৫৪ অপরাহ্ন |
বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্তের ঘটনায় রাশেদ আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদ আহম্মেদ ওই গ্রামের আবু হানিফের ছেলে।
এর আগে শুক্রবার (৯ এপ্রিল) রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মডার্ন ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, বিগত ৭ মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠায় বখাটে রাশেদ। এরপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড না করতে তাকে একাধিকবার বলা হয়। এরপরও তিনি উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন। গত তিন-চারদিন থেকে ম্যাসেঞ্জারে নগ্ন ও অশ্লীল ছবি পাঠানো শুরু করেন রাশেদ। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ওই চিকিৎসক মামলা করেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com