শিরোনামঃ
নিউজরুম ০৯-০৪-২০২১ ১২:৩৩ অপরাহ্ন |
চট্টগ্রাম নগরের কোতয়ালী থানা এলাকার রেডিসন ব্লু হোটেলের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আরাকান নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত আরাকান নগরের তুলাতলী এলাকার বাসিন্দা মোস্তফা কামালের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে চমেক হাসপাতালে নিয়ে আসেন জসিম নামে এক অটোরিকশাচালক। পরে তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রাত সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায়।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com