শিরোনামঃ
নিউজরুম ০৮-০৪-২০২১ ০৮:৩৯ অপরাহ্ন |
যেসব ডকুমেন্ট দরকার হয় থাইল্যান্ড ড্রাইভিং লাইসেন্স করতে:
১. আপনি যেখানে বসবাস করেন সেখানের ঠিকানা লাগবে। আর সেই পেপারটি নিতে হবে থাই ইমিগ্রেশন অফিস থেকে।
পেপারটি নিতে দরকার হবে পাসপোর্ট, ২ কপি ছবি ও যেখানে আপনি থাকেন সে বাড়ির পানির বিল বা বিদ্যুৎ বিলের কপি। এগুলো নিয়ে ইমিগ্রেশন অফিসে গেলে এক ঘণ্টার মধ্যে আপনাকে দিয়ে দেয়া হবে রেসিডেন্স অ্যাড্রেস পেপার।
২. এছাড়া দরকার হবে একটি মেডিকেল সার্টিফিকেট। এটা আপনি যে কোনো ক্লিনিক থেকে নিতে পারবেন। শুধু বললেই হবে লাইসেন্সের জন্য মেডিকেল করব। ৩. বাংলাদেশি অর্জিনাল লাইসেন্স প্রয়োজন।
বাংলাদেশের লাইসেন্স নিয়ে মজার একটি ঘটনা আছে, যেটা না বললেই নয়-
‘আমি যখন থাই ড্রাইভিং লাইসেন্স করব তখন বাংলাদেশি- যাদের থাই ড্রাইভিং লাইসেন্স আছে, কিভাবে থাই লাইসেন্স নেয়া যায় সে বিষয় অভিজ্ঞতা নেয়ার জন্য বেশ কয়েক জনের সঙ্গে আলোচনা করেছিলাম। অনেকে বললেন বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে থাই ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক সহজ। আবার অনেকে বলেছিল বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সকে মূল্য দেয় না থাইল্যান্ড।
যাই হোক দ্বিধাদ্বন্দ্বের ভেতর থেকেও আমার বাংলাদেশি লাইসেন্সটাকে ফটোকপি করে দিয়ে দিলাম অন্যান্য প্রয়োজনীয় কাগজের সঙ্গে।
থাই লাইসেন্স অফিসে যেখানে সকল ডকুমেন্টস চেক করা হয়, সেখানে পেপারগুলো দিলাম, তিনি আমার বাংলাদেশি লাইসেন্সের কপিটা অনেক সময় এপিট-ওপিঠ করে দেখে বোঝার চেষ্টা করলেন।
যাইহোক তিনি অনেকটা সময় লাইসেন্সটার কপি দেখার পরে বুঝতে না পারে তার চেয়ার থেকে উঠে ভেতরে গেলেন। তিনি ফিরে এসে আমাকে বললেন আপনার লাইসেন্সে কোথাও লেখা নেই আপনি কি কি যানবাহন চালতে পারবেন। সুতরাং এটা আমরা গ্রহণ করব না।
তখন আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম এখানে ম্যানশন করা আছে আমি কি কি ড্রাইভ করতে পারব। C Meaning Motorcycle. L = Meaning Light vehicles. তখন সে আমার কথা শুনে আবার চেয়ার থেকে উঠে ভেতরে চলে গেলেন। কিছুটা সময় পরে ফিরে এসে তিনি বললেন, জি বাংলাদেশি লাইসেন্স গ্রহণ করা হবে।
তখন মনে মনে বললিলাম যাই হোক আমরা যারা C আর L অর্থ বুঝিয়ে দিতে পারি না তাদেরটা তারা গ্রহণ করতে চায় না। ভালো লাগলো নিজের দেশের লাইসেন্সটা বিদেশে কাজে লাগতে পেরে।
এবার আসি কাজের কথায়, রেসিডেন্স পেপার মেডিকেল পেপার ও বাংলাদেশি লাইসেন্স ও পাসপোর্ট এই ৪টি জিনিস নিয়ে সকাল ৮টার ভেতর চলে যেতে হবে থাই ড্রাইভিং লাইসেন্স অফিসে। তারা শুধু আপনার আই টেস্ট ও ব্রেক টেস্ট নেবে এবং লাইসেন্সের নির্ধারিত ফি পরিশোধ করলে ২-৩ ঘণ্টার ভেতর আপনাকে লাই ডাইভিং লাইসেন্স দিয়ে দেবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com