শিরোনামঃ
নিউজরুম ০৮-০৪-২০২১ ০৬:৩৬ অপরাহ্ন |
করোনার কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন৷ সে বিরতি কাটিয়ে গত ৫ মার্চ থেকে শুটিংয়ে ফেরেন নায়ক শাকিব খান৷ ‘অন্তরাত্মা’ ছবির শুটিং দিয়ে নতুন করে শুরুটা করেন তিনি৷
সেই মিশনে তার নায়িকা কলকাতার মেয়ে দর্শনা বণিক৷ প্রথমবার এ জুটিকে দেখা যাবে রুপালি পর্দায়।
শাকিব খান আজ জানালেন নতুন খবর৷ টানা একমাস শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে 'অন্তরাত্মা' সিনেমার দৃশ্যায়ণের কাজ৷ ফেসবুকে দর্শনার সঙ্গে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান দেশসেরা এ নায়ক।
‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছেন শাকিবের 'সত্তা' ছবির কাহিনিকার ও সোহানী হোসেন। এবারের ছবিটির গল্পও লিখেছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
‘অন্তরাত্মা’ প্রসঙ্গে শাকিব খান জানান,ছবির গল্প ও চরিত্র দুটোই ভিন্ন ধাঁচের মনে হয়েছে। নির্মাণের পরিকল্পনাও ছিল গোছানো। তাই আনন্দ নিয়েই শুটিং শেষ করেছি। আমার বিশ্বাস এই ছবিতে দর্শক আমাকে নতুনভাবে আবিস্কার করবেন। একই সঙ্গে এটি বছরের আলোচিত ছবির তালিকায় জায়গা করে নেব বলেই আশা করছি।'
শাকিব খান ও দর্শনা বণিক ছাড়াও এ সিনেমায় আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, মারুফ প্রমুখ।
বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ।
ঈদে মুক্তি না পেলে চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানালেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com