শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে কবরী
২২ এপ্রিল, ২০২৬ ১২:১৬ অপরাহ্ন

  

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে কবরী

নিউজরুম
০৮-০৪-২০২১ ০৩:২০ অপরাহ্ন
শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে কবরী

করোনা আক্রান্ত হয়েছেন দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী৷ গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি৷ বরং অবনতি হয়েছে৷

আজ তাই আইসিইউতে রাখা হয়েছে কবরীকে।

বুধবার (৭ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রযোজন পড়ে৷ কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন।

কোভিড টেস্টের পর গত (৫ এপ্রিল) দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।

জানা গেছে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন।

১৯৬৪ সালে ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সারাহ বেগম কবরীর। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবার প্রিয়মুখ কবরী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবির প্রযোজনা ও পরিচালনাও করেন।

জনপ্রিয় এই অভিনেত্রী নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।


নিউজরুম ০৮-০৪-২০২১ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com